এই রাষ্ট্র আমাদের কী দিচ্ছে, মাঝেমধ্যে মনের গহিনে এই প্রশ্নের উদয় হয়। হিসাব করে দেখেছি, একজন ছা–পোষা মানুষ হয়েও বছরে রাষ্ট্রকে মোটা অঙ্কের রাজস্ব দিচ্ছি। আমার মতো এ রকম আরও অনেক মানুষ রাষ্ট্রকে রাজস্ব দিচ্ছেন। কিন্তু তার বিনিময়ে রাষ্ট্র আমাদের কী দিচ্ছে?
এ দেশের অধিকাংশ মানুষ জন্মের পর থেকে কবর পর্য¯ন্ত শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়া ছাড়া সরকারের কাছ থেকে আর তেমন কিছু পায় না। আর আছে রাস্তাঘাট ব্যবহারের সুবিধা।
অন্যদিকে আমরা বেশি দাম দিয়ে সরকারের কাছ থেকে জ্বালানি তেল কিনছি। বিদ্যুতের দাম দফায় দফায় বাড়ানো হচ্ছে। সবচেয়ে বড় কথা, এখানে প্রত্যÿক্ষ করের চেয়ে পরোÿক্ষ কর বেশি আদায় করা হয়। অর্থাৎ, যাঁদের আয় বেশি, তাঁরা কর দেন কম; আর যাঁদের আয় কম, তাঁরা বেশি কর দেন।
পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, ঢাকাসহ দেশের শহরাঞ্চলে স্বামী-স্ত্রী উভয়ের পেÿক্ষ চাকরি করা কঠিন। কারণ, সন্তানকে তাঁরা কার কাছে রেখে আসবেন! সরকারি দপ্তরগুলোতেও শিশু দিবাযত্নকেন্দ্রের ব্যবস্থা নেই।
বেসরকারি বড় বড় প্রতিষ্ঠানেরও একই অবস্থা। এর সঙ্গে আছে সন্তানকে স্কুলে আনা-নেওয়া। এসব ব্যাপারে আমাদের রাষ্ট্রের কোনো ভূমিকা নেই! সত্যি সেলুকাস! এভাবে দিনের পর দিন চলছে, আর আমরাও নির্বিকারভাবে সব মেনে নিচ্ছি।
প্রতি মুহূর্তেই নানা রকম টেনশন নিয়ে আমাদের কাজ করতে হয়। এতে কিন্তু মানুষের কর্মক্ষমতা হ্রাস পাচ্ছে। এ কথাগুলো শোনার কেউ কি আছেন?
এডওয়ার্ড গৌতম
ঢাকা।