রাষ্ট্রপতির ক্ষমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দণ্ডিত অপরাধীকে মহামান্য রাষ্ট্রপতি ক্ষমা করে দিতে পারেন। এ আইনটি নেতিবাচক মনে হলেও এর প্রয়োজন আছে। কিন্তু এই আইনটা যদি এ রকম হতো যে দণ্ডিত অপরাধীকে রাষ্ট্রপতি ক্ষমা করতে পারবেন কেবল তখন, যখন এই দণ্ডিত অপরাধীর মাধ্যমে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা যদি তাকে ক্ষমা করে। এই ভুক্তভোগী মানুষেরা যদি ওই দণ্ডিত অপরাধীকে ক্ষমা না করে, তাহলে রাষ্ট্রপতি তাকে ক্ষমা করতে পারবেন না। আইনটা যদি এমন হতো, তাহলে কেমন হতো?
কেউ কাউকে আঘাত করলে সেই মানুষটি যদি তাকে ক্ষমা না করে, তাহলে তাকে ক্ষমা করে দেওয়া নৈতিক নয়। অর্থাৎ রাষ্ট্রপতি যে কেউকে ইচ্ছা ক্ষমা করে দিতে পারেন! আমার বক্তব্য সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হলে আমি অবশ্যই তা প্রত্যাহার করব।
মো. নিজাম গাজী, টাঙ্গাইল।