িসরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলাধীন গালা ইউনিয়নের অন্তর্গত দেওয়ান তারটিয়া একটি সমৃদ্ধ ও শতভাগ শিক্ষিত মানুষের গ্রাম। গ্রামটিকে নিয়ে ইতিমধ্যে ‘শতভাগ শিক্ষিত মানুষের গ্রাম’ এবং ‘শাবাশ দেওয়ান তারটিয়া’ শিরোনামে প্রথম আলো পত্রিকায় লেখা প্রকাশিত হয়েছে এবং পরবর্তীকালে চ্যানেল আইতে গ্রামটিকে নিয়ে প্রতিবেদন দেখানো হয়েছে।
এই গ্রামটির মানুষ শুধু পঁুথিগত বিদ্যায় শতভাগ শিক্ষিত নয়, তাদের মধ্যে রয়েছে মানবিক মূল্যবোধ ও চিন্তাচেতনা। ফলে
বহু যুগ আগে থেকে গ্রামের মানুষ আশপাশের গ্রামের মানুষের ভালোবাসা ও শ্রদ্ধাবোধ অর্জনে সক্ষম হয়। গ্রামটির অধিকাংশ
মানুষ চাকরি বা ব্যবসার কাজে শহরে অবস্থান করেন।
শুধু যাতায়াতের জন্য রাস্তা না থাকায় তাঁরা গ্রামে আসতে পারেন না। অথচ শিক্ষিত মানুষের যাতায়াত থাকলে শুধু দেওয়ান তারটিয়া গ্রাম নয়, আশপাশের গ্রামগুলোতে উন্নয়নমূলক কার্যক্রমের পথ সুগম হতো। তাই শহরে বসবাসরত গ্রামবাসীর আবেদন, গ্রামে যাতায়াতের জন্য রাস্তা নির্মাণ করা হোক।
ডাবলু মীর
সিরাজগঞ্জ।