রাস্তা পরিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা নগরবাসী খেয়াল করেছি প্রতিদিন সকাল সাতটা থেকে নয়-দশটা পর্যন্ত রাস্তা ঝাড়ু দেওয়া হয়। ফলে এ সময় বাতাসে প্রচুর ধুলাবালি ওড়ে। ওই সময়ে স্কুল-কলেজের ছেলেমেয়ে, অফিসযাত্রী ও অন্যান্য কর্মজীবী জনগণ নিজ নিজ গন্তব্যস্থলে যাত্রা করেন। কিন্তু ধুলাবালির জন্য হাঁটা বেশ মুশকিল হয়ে যায়।
এতে জনগণ মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে। বিশেষ করে তারা শ্বাস-প্রশ্বাসজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। আর যেভাবে ঝাড়ু দেওয়া হয় তাতে শুধু ওপরের কাগজ, শুকনা ময়লা, পলিথিন, ইত্যাদি দূর হয়, কিন্তু মাটির ওপরের পৃষ্ঠে ধুলাবালি থেকেই যায়। ফলে বাতাসে ধুলার পরিমাণ বেড়ে যায়। আমার মনে হয়, বেলচা বা কোদাল দিয়ে নিচের ধুলাবালি পরিষ্কার করলে ভালো হয়। এতে ধুলা ওড়ার পরিমাণ কমে যাবে। কথা হচ্ছে, ঝাড়ু দেওয়া ও পরিষ্কার করার কাজটি সকাল ছয়টার মধ্যে শেষ করলে ভালো হয়। সেটা করা হলে মানুষের স্বাস্থ্যঝুঁকি কমবে।
প্রকৌশলী
মো. সোহেল সারোয়ার, ঢাকা।