রাস্তা সংস্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা শহর একটি পরিচিত নাম। এ শহরে এক কোটির বেশি লোকের বসবাস। কিন্তু দুঃখের বিষয়, এই শহরের অলিগলিতে, আনাচকানাচে হাজারো রাস্তা রয়েছে। যেগুলো দিয়ে চলাচল করা জনসাধারণের পক্ষে কষ্টকর হয়ে পড়েছে।
অথচ এ রাস্তাগুলোই জনসাধারণকে ব্যবহার করতে হয় অন্য কোনো উপায় না থাকায়। অ্যাম্বুলেন্স, গাড়ি-ঘোড়া, রিকশা, সাইকেল, মোটরসাইকেলে নানা পেশাজীবী মানুষকে নড়বড়ে রাস্তা দিয়ে যাতায়াতে প্রতিনিয়ত দুর্ভোেগ পড়তে হয়। অথচ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একটু নজর দিলে এসব এলাকার জনসাধারণ অসহনীয় দুর্ভোগ থেকে রক্ষা পায়।
কয়েকবার পত্রপত্রিকায় লেখালেখি হলেও এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আশা করি কর্তৃপক্ষ শিগগির এ রাস্তাগুলো সংস্কারের ব্যাপারে জরুরি পদক্ষেপ নেবে এবং অসহনীয় যন্ত্রণার হাত থেকে জনসাধারণকে রক্ষা করবে।
লাবণ্য
ঢাকা।