রাস্তা সংস্কারের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা জেলার পাইকগাছা উপজেলার কাটাখালি থেকে বাঁকা বাজার পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার দৈর্ঘ্যের গুরুত্বপূর্ণ রাস্তাটির অধিকাংশ বর্তমানে ভাঙাচোরা ও বিধ্বস্ত। মাঝে মাঝে উঠে যাওয়া পিচ, ভাঙা ইট, বালু কাদা ও পানি মিলেমিশে তৈরি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত।

বড় গর্তে যখন ট্রাক বা ভারী যানবাহন আটকে যায়, তখন সৃষ্টি হয় যানজট। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। গত ২ আগস্ট বিখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মবার্ষিকীতে তাঁর জন্মভূমি রাড়ুলীতে যাওয়ার পথে খুলনার প্রশাসনিক কর্তাব্যক্তিরা এবং কয়রা পাইকগাছার সংসদ সদস্য মহোদয় রাস্তাটির সার্বিক দুরবস্থা প্রত্যক্ষ করেছিলেন। পরে এটির আরও অবনতি হয়েছে।

এ অবস্থায় শিগগির রাস্তাটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মনোজিত মণ্ডল

খড়িয়া, পাইকগাছা, খুলনা।