রাস্তাটির সংস্কার চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার অন্তর্গত হাটপাঙ্গাশী বাজার থেকে সিরাজগঞ্জ সদর কাঠেরপুল পর্যন্ত রাস্তাটির অবস্থা বর্তমানে বেহাল। এ রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে লোকজনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ভালোভাবে যানবাহন চলাচল করতে পারছে না। এ অবস্থায় হাটপাঙ্গাশী থেকে সিরাজগঞ্জ কাঠেরপুল পর্যন্ত রাস্তাটি সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. মোকাদ্দেস হোসাইন
পাঙ্গাশী চাঁদপাড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ।