রাস্তার অবস্থা বেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূত্রাপুর থানাধীন কাঠেরপুলসংলগ্ন তনুগঞ্জ লেন রাস্তাটি যাতায়াতের অন্যতম মাধ্যম হলেও সংস্কারের অভাবে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
সড়কটির বেহাল অবস্থার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে বৃদ্ধ ও শিশুদের চলাচল খুব কঠিন হয়ে পড়েছে।
ধূপখোলার কাঠেরপুল থেকে ডালপট্টি, সূত্রাপুর, লক্ষ্মীবাজার, সদরঘাট অন্যদিকে গেন্ডারিয়া যাতায়াতে এই রাস্তাটির বিকল্প নেই। শহরের রাস্তাঘাটের সর্বদাই সংস্কার চোখে পড়লেও এই রাস্তাটি নিয়ে কারোরই মাথাব্যথা নেই বললেই চলে।
সিটি করপোরেশন রাস্তাটির আশু সংস্কারে এগিয়ে আসবে বলে আশা করছি।
মো. তাজুল ইসলাম খান
গেন্ডারিয়া, ঢাকা।