রাস্তার গতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে জাতি যত গতিসম্পন্ন সে জাতি তত উন্নত। ধীরগতিসম্পন্ন জাতি উন্নয়নের দৌড়ে অনেক পেছনে পড়ে থাকে। আর বাংলাদেশের সড়কের ধীরগতির অন্যতম কারণ হলো যানজট।
যানজট বাংলাদেশের অন্যতম প্রধান একটি সমস্যা। যানজটমুক্ত বাংলাদেশ গড়ার চেষ্টায় সবাই ব্যর্থ হয়েছে। যানজটমুক্ত দেশ গড়তে সরকারকে সঠিক উদ্যোগ নিতে হবে। খুঁজে বের করতে হবে প্রধান সমস্যাগুলো।
এর মধ্যে রাস্তায় গাড়ির স্ট্যান্ড যানজটের অন্যতম কারণ। দেশের প্রায় সব জায়গায় রাস্তায় গাড়ির স্ট্যান্ড বসতে দেখা যায়। ফলে যানজট আমাদের নিত্যসঙ্গী হয়ে গেছে। একই সঙ্গে সড়ক-মহাসড়কে যানবাহনের গতি কমে যায়। এটা দ্রুত বিকাশমান অর্থনীতির সঙ্গে মানানসই নয়। এতে ব্যবসা–বাণিজ্যের সময় ও খরচ দুটিই বেড়ে যায়।
ফলে অর্থনীতির গতি বাড়াতে সড়ককে জটমুক্ত করার বিকল্প নেই।
মো. আজিনুর রহমান, নীলফামারী।