রাস্তার দুরবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একবার ঢাকার পোস্তগোলা হয়ে নারায়ণগঞ্জ গেলে বোঝা যাবে এই রাস্তা কী বেহাল অবস্থায় পড়ে আছে। বড় বড় খানাখন্দে ভরপুর পোস্তগোলা-শ্যামপুর-পাগলা ও ফতুল্লার রাস্তাঘাট। দেখার কেউ নেই। নির্বাচিত জনপ্রতিনিধিরা ভোটের পর হাওয়া। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে এসব এলাকা থেকে মতিঝিলে অফিস করাও দুরূহ হয়ে উঠেছে।
অবিলম্বে জনস্বার্থে পোস্তগোলা-নারায়ণগঞ্জ রাস্তাটি সংস্কার করা এবং এই এলাকার জলবদ্ধতা নিরসনে ড্রেনেজ সিস্টেম চালু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মাহবুবউদ্দিন চৌধুরী, ঢাকা।