রাস্তার সংস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার ১৪ নম্বর চুড়াইন ইউনিয়নের গোবিন্দপুর বাজার থেকে পশ্চিমে আনাবিল খালপাড় ঘেঁষে চৈরাহাটি পর্যন্ত যে রাস্তাটি রয়েছে, সেটি দীর্ঘ নয় বছর ধরে সংস্কারবিহীন অবস্থায় পড়ে রয়েছে। অথচ এই রাস্তাটি এই এলাকার আদি ও গুরুত্বপূর্ণ একটি ছোট রাস্তা। বর্তমানে রাস্তাটির বেশির ভাগ অংশই নদীগর্ভে।
রাস্তাটি আগে প্রতিবছরই সংস্কার করা হতো। বর্তমানে এই রাস্তার ব্যাপারে সবার মুখে একটিই প্রশ্ন, বর্তমান সরকার এই রাস্তাটি কেন সংস্কার করছে না? অনেকের ধারণা, রাস্তাটি বিএনপির সাবেক সাংসদ ও প্রতিমন্ত্রী আ. মান্নানের বাড়ির সামনের রাস্তা, তাই বর্তমান আওয়ামী লীগের সরকার রাস্তাটি সংস্কার করছে না।
এই ধারণা যদি সত্যি হয় তবে তা খুবই দুঃখজনক। তিনি দীর্ঘ ১৬-১৭ বছর সাংসদ ও প্রতিমন্ত্রী থেকে নবাবগঞ্জবাসীর রাস্তাঘাট সংস্কার করে দিয়েছেন, বর্তমানে ক্ষমতায় নেই বলে কি তাঁর বাড়ির সামনের রাস্তাটি সংস্কার হবে না? এ রাস্তাটি তো এ অঞ্চলের সব মানুষের যাতায়াতের রাস্তা।
বর্তমান সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি, কোনো ধরনের রাজনৈতিক বিবেচনা থাকলে তা বাদ দিয়ে অনতিবিলম্বে রাস্তাটি সংস্কার করার জন্য।
দিপু প্রামাণিক, ঢাকা।