রাস্তায় বাড়ির র্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেখা যায়, অনেক প্লটের মালিক রাস্তার উচ্চতা থেকে তিন-চার ফুট উঁচু করে বাড়ির মেঝে নির্মাণ করেন, ফ্লোরে ওঠার জন্য সরকারি রাস্তার ওপর র‌্যাম্প নির্মাণ করেন। এতে রাস্তার প্রশস্ততা কমে যায়, চলাচলে অসুবিধা হয়। সরকারি রাস্তার ওপর বাড়ির র‌্যাম্প নির্মাণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই প্রবণতা বন্ধ করা প্রয়োজন।
বাড়ির নকশা অনুমোদনের সময় রাস্তার উচ্চতা থেকে বাড়ির মেঝে কত ফুট উঁচু হবে, তা নকশায় উল্লেখ করা বাধ্যতামূলক করা হলে কেউ নিজের খেয়ালখুশিমতো উঁচু মেঝে নির্মাণ করতে পারবে না। কেউ যদি উঁচু মেঝে নির্মাণ করতে চায়, তবে র‌্যাম্প প্লটের মধ্যে রেখে নকশার অনুমোদন নিতে হবে। এ বিষয়ে রাজউকের দৃষ্টি আকর্ষণ করছি, রাস্তার ওপর নির্মিত সব র‌্যাম্প অবিলম্বে উচ্ছেদ করার অনুরোধ করছি।
মো. আলী হায়দার
পল্লবী, ঢাকা।