প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের ব্যস্ত এলাকাগুলোর মধ্যে অন্যতম বন্দরবাজার এলাকা। গত বছর যানজট নিরসন ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে উক্ত এলাকার রাস্তাটিকে দুভাগ করে রিকশা চলাচলের জন্য আলাদা একটি লেন তৈরি করা হয়। কিন্তু রিকশা চলাচলের লেনটি অনেক সংকীর্ণ হওয়ায় লেনটিতে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হয়। ফলে রিকশাযাত্রীরা নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেন না। দুর্ভোগ এড়াতে রিকশাচালকেরা নিয়ম ভঙ্গ করে অন্য লেন দিয়ে চলাচল করে।
এত দিন ট্রাফিক পুলিশ সেখানে যান চলাচল নিয়ন্ত্রণ করলেও এখন তারা নেই। ফলে পরিস্থিতি আবারও আগের জায়গায় চলে গেছে। রিকশা চলাচলের লেনটি এখন হকারের ব্যবসাক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে। ফলে যানজট ও দুর্ঘটনার মাত্রা আগের চেয়ে বেড়েছে।
নীলাঞ্জনা পুরকায়স্থ
শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।