দেশের কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা লোপাটের ঘটনা প্রকাশ হওয়ার পর থেকে আমরা যা দেখছি, তা মোটেও কাঙ্ক্ষিত নয়। একদিকে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ঘটনা প্রকাশ না করে অন্যায় করেছেন। অন্যদিকে, ঘটনা ফাঁস হওয়ার পর অর্থমন্ত্রীসহ সবাই যেভাবে তাঁর ওপর হামলে পড়ছেন, তাতে মনে হয়, টাকাটা তিনিই চুরি করেছেন।
কিন্তু এখন সবচেয়ে জরুরি বিষয় হলো টাকাটা উদ্ধার করা, তার সঙ্গে সাইবার নিরাপত্তা জোরদার করা। সে বিষয়ে আমাদের আগ্রহ খুব একটা আছে বলে মনে হয় না। আমরা সবাই দোষারোপ ও পাল্টা দোষারোপের রাজনীতিতে মেতে উঠেছি। এটাই বোধ হয় আমাদের জাতিগত বৈশিষ্ট্য, আমরা মূল বিষয়টা বাদ দিয়ে আনুষঙ্গিক বিষয় নিয়ে মেতে উঠি।
কথা হচ্ছে, আতিউর রহমান পদত্যাগ করেছেন বা করতে বাধ্য হয়েছেন। এখন সুষ্ঠু তদ¯ন্ত করে দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। একই সঙ্গে, তদে¯ন্তর সঙ্গে জড়িত তথ্যপ্রযুক্তিবিদ তানভীর হাসান জোহাকে খুঁজে বের করতে হবে।
এডওয়ার্ড গৌতম, ঢাকা।