প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের মোট ১০ কোটি ১০ লাখ ডলার (বাংলাদেশি টাকায় ৮০০ কোটি টাকার ওপরে) চুরি হওয়ার ঘটনা সত্যিই উদ্বেগজনক। কীভাবে ব্যাংকের রিজার্ভের এত টাকা নিয়ে যাওয়া হয়েছে, তা ভাবতে সত্যিই অবাক লাগে এবং ঘটনাটি বাংলাদেশের ইতিহাসে প্রথম।
বাংলাদেশ ব্যাংকের সুইফট কোডে প্রবেশ করে এ কাজ করা হয়েছে। সত্য হলো, আমাদের তথ্যপ্রযুক্তির ইতিবাচক দিকের চেয়ে নেতিবাচক দিকটিই বেশি দেখা যাচ্ছে! যেখানে আজ সবকিছুই ডিজিটালাইজড, দেশ এগিয়ে চলেছে ডিজিটাল বাংলাদেশের দিকে, সেখানে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা সত্যিই দুঃখজনক। যারা এই জঘন্য অপরাধ করেছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে যেমন কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, তেমনি এর পুনরাবৃত্তি রোধ করতে হবে।
মোহাম্মদ ইয়ামিন খান
শ্যামলী, ঢাকা।