রুটি-বিস্কুটের দাম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর প্রতিবেদন থেকে জানা যায়, কনফেকশনারি আইটেম রুটি-বিস্কুটের দাম বাড়ানো হবে। গত বাজেটের পর একবার রুটি-বিস্কুটের দাম বাড়ানো হয়েছে। তাই আমাদের প্রশ্ন, এখন আবার কী কারণে এই মূল্যবৃদ্ধি?
রুটি-বিস্কুট তৈরির প্রধান উপাদান আটা-ময়দা-তেলের দাম অনেক দিন ধরে স্থিতিশীল রয়েছে। আটা-ময়দার দাম তো বাড়েনি। তবে চিনি ও লবণের দাম গত রোজার পর বেড়েছে। চিনির কেজি যখন ৩৮ টাকা ছিল, তখন কিন্তু রুটির দাম কমানো হয়নি। তাহলে এখন কী কারণে দাম বাড়ানো হলো? তাই উৎপাদন ব্যয়ের সঙ্গে সংগতি রেখে রুটি-বিস্কুটের দাম নির্ধারণ করা হোক।
মো. আলী হায়দার, ঢাকা।