প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত কয়েক দিন আগে প্রাথমিক সমাপনী পরীক্ষার রুটিন পত্রিকায় দেওয়া হয়। আমি একজন সমাপনী পরীক্ষার্থীর অভিভাবক। ইংরেজি, বাংলা ও ধর্মসহ বেশ কয়েকটি পরীক্ষার আগে কোনো ছুটি দেওয়া হয়নি। একটি শিশুর পক্ষে প্রতিদিন আড়াই ঘণ্টা পরীক্ষা দিয়ে পরের দিন আবার পরীক্ষা দেওয়া অসম্ভব বলে আমিসহ আরও অনেক অভিভাবকের ধারণা। কারণ, অনেক শিশুর মাথাব্যথা, চোখব্যথাসহ অন্যান্য উপসর্গ দেখা দেয়। তখন পর পর পরীক্ষা দেওয়া কঠিন হয়ে দাঁড়ায়। যেহেতু এটা প্রথম সার্টিফিকেট পরীক্ষা, সেহেতু শিক্ষার্থীকে অনেক পড়তে হয়।
তাই শিক্ষামন্ত্রীর কাছে আমাদের আবেদন, অন্তত এক দিন পর পর পরীক্ষার রুটিন করা হোক।
শিপ্রা চক্রবর্তী, বগুড়া।