রূপসা-করতোয়া সংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রূপসা আপ ট্রেনে খুলনা থেকে আগত যাত্রীরা সান্তাহার রেল জংশনে এসে গাড়ি বদল করে অন্য আরেকটি ট্রেন ‘করতোয়া’ ধরে বুড়িমারী পর্যন্ত যেতে পারেন। কিন্তু মাঝেমধ্যে রূপসা আপ ট্রেনটি বিলম্বে চলে বিধায় সান্তাহার এসে ‘করতোয়া’ ট্রেনটি পাওয়া যায় না। ফলে যাত্রীদের প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হয়। ‘রূপসা আপ’ ট্রেনের সঙ্গে ‘করতোয়া আপ’ ট্রেনের সংযোগ থাকলে বুড়িমারীগামী যাত্রীদের অনেক সুবিধা হতো।
বিষয়টি বিবেচনার জন্য রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
আরিফা সরকার
কিশোরগঞ্জ, নীলফামারী।