রূপালী ব্যাংকের শাখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার বাণিজ্যিক শহর হিসেবে ব্রিটিশ আমল থেকে ব্যাপক সুনাম রয়েছে। এখানে প্রায় দুই লাখ লোকের বসবাস। বেশ কয়েক শ শিক্ষাপ্রতিষ্ঠান, হাটবাজার, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। বিভিন্ন মৌসুমে নানা ধরনের ফল এলাকার চাহিদা পূরণ করে বাংলাদেশের অন্যত্র সরবরাহ করা হয়। যোগাযোগব্যবস্থাও বেশ ভালো।
ইতিমধ্যে বেশ কয়েকটি বেসরকারি ব্যাংক এখানে শাখা খুলেছে। একই সঙ্গে কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা থাকলেও রূপালী ব্যাংকের কোনো শাখা নেই। ফলে এলাকার জনগণ রূপালী ব্যাংকের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন-ভাতার সরকারি অংশ পেতে খুবই সমস্যা হয়।
বর্তমানে সোনালী ব্যাংক, কুমারখালী শাখা থেকে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন-ভাতার সরকারি অংশ দেওয়া হয়ে থাকে। কিন্তু তাদের সেবা যথেষ্ট নয়। এ ছাড়া অনলাইন ব্যাংকিংয়ের সুবিধা থেকেও বঞ্চিত স্থানীয় জনগণ।
সার্বিক বিষয় বিবেচনা করে কুমারখালীতে রূপালী ব্যাংকের একটি শাখা স্থাপন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি।
মো. মোশতাক মেহেদী
বুজরুক বাঁখই, কুমারখালী, কুষ্টিয়া।