রেজিস্ট্রেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পাবলিক পরীক্ষাসমূহের মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা। স্বভাবতই এ পরীক্ষার রেজিস্ট্রেশন থেকে শুরু করে সমাপনী পর্যন্ত কার্যক্রম হয় ব্যাপক পরিসরে। বর্তমান সরকার যেখানে সব পরিষেবা ধীরে ধীরে ডিজিটালাইজড করছে, সেখানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এখনো সেই অ্যানালগ পদ্ধতিই অনুসরণ করে চলেছে। 
যেমন, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার রেজিস্ট্রেশন থেকে শুরু করে সমাপনী পর্যন্ত প্রায় সমস্ত কার্যক্রমই হয় অ্যানালগ পদ্ধতিতে। এখানে পরীক্ষা গ্রহণ কার্যক্রমের আধুনিকতা বলতে বিভিন্ন কাগজপত্র হাতে লেখার বদলে শুধু কম্পিউটারে টাইপ করা আর অনলাইনে ফলাফল প্রকাশ করা পর্যন্তই।
রেজিস্ট্রেশনের কাজ হয় বিজয় বাংলা ফন্টে। সম্ভবত ফন্ট সেট আপের কারণে তা সব কম্পিউটারে একই রকম থাকে না। ফলে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার রেজিস্ট্রেশন শিট, প্রবেশপত্র এবং মার্কশিটে হাজার হাজার ভুল হয়ে যায়।
কিন্তু মাধ্যমিক স্তরে পাবলিক পরীক্ষার যাবতীয় কাজ অনলাইনে হওয়ায় ভুল হওয়ার আশঙ্কা কমেছে।
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার যাবতীয় কাজ অনলাইনে এবং ইংরেজিতে করার অনুরোধ করছি।
মুহাম্মদ মুহিউদ্দিন হাছান, চট্টগ্রাম।