রেল যোগাযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলভ্রমণ সবচেয়ে বেশি নিরাপদ ও আরামদায়ক। কিন্তু আমাদের দেশে আজ পর্যন্ত আধুনিক রেল নেটওয়ার্ক গড়ে ওঠেনি। কথা হচ্ছে, যোগাযোগ ব্যবস্থার উন্নতি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। স্বল্প খরচে ও সময়ে দেশের এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার ব্যবস্থা থাকতে হবে। তার জন্য রেলের বিকল্প নেই।
ঢাকায় মেট্রোরেল হতে যাচ্ছে। এটা আমাদের জন্য অবশ্যই সুখবর। সড়কের চেয়ে রেল যোগাযোগের দিকে বেশি নজর দিলে আমাদের অর্থনীতি অধিকতর দ্রুতগতিতে এগোবে। তাই দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত রেল যোগাযোগ গড়ে তোলা খুবই দরকার।
জাহাঙ্গীর হোসেন, ময়মনসিংহ।