রেলওয়ের দায়িত্ববোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মাসে সুন্দরবন ট্রেনে খুলনা যাওয়ার লক্ষ্যে সকাল সাড়ে ছয়টায় ঢাকা বিমানবন্দর স্টেশনে যাই। স্টেশনমাস্টারের কাছে জানতে পারি, ট্রেনটি চার ঘণ্টা দেরিতে ছাড়বে। তিনটি ছোট ছোট বাচ্চাসহ পৌষ মাসের কনকনে শীতের মধ্যে বসে থাকলাম ট্রেনের অপেক্ষায়। সকাল সাড়ে ১০টার দিকে খুলনার উদ্দেশে রওনা দিলাম এবং রাত সাড়ে ১০টায় ট্রেনটি খুলনা পৌঁছায়।
আমি ট্রেনের তাপানুকূল চেয়ার বগিতে পাঁচটি টিকিট কেটেছিলাম ৪৪২৫ টাকায়। কিন্তু ট্রেনের এসি কাজ করে না। ট্রেনের ভেতরে অসহ্য গরম। ট্রেনের অ্যাটেনডেন্ট, গার্ডকে ডেকে এসির ব্যাপারে জানতে চাইলাম। তখন তাঁরা উত্তর দিলেন, এই ট্রেনের এসি কাজ করে না। তারপর আমরা ভালো করে শ্বাস নেওয়ার জন্য যখন দরজা খুলছিলাম, তখন টয়লেটের অসহ্য দুর্গন্ধ।
আমার প্রশ্ন, রেল বিভাগ যখন জানে যে ট্রেনের এসি কাজ করে না, তাহলে তারা এসি সিটের টিকিট বিক্রি করে কেন?
আইরিন পারভীন
খুলনা।