বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় প্রথম স্বাধীন হয় যশোর জেলা। প্রথম স্বাধীনতাপ্রাপ্ত এ অঞ্চলটির সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এর অন্যতম কারণ হচ্ছে এ অঞ্চলের অনুন্নত যোগাযোগ ব্যবস্থা।
ঢাকা থেকে যশোরের দূরত্ব প্রায় ২৭০ কিলোমিটার। রাজধানীর সঙ্গে জেলাটির যোগাযোগর অন্যতম মাধ্যম হলো রেল ও সড়ক পরিবহন। বর্তমানে গ্যাস-জ্বালানি তেলের দাম বাড়ার কারণে পরিবহন মালিকেরা ভাড়া বাড়িয়ে আগের তুলনায় তিন গুণ করেছে। ফলে সাধারণ মানুষের যাতায়াতের খরচ অনেক বেড়েছে। এর বিকল্প হতে পারে রেল যোগাযোগ।
কিন্তু যশোর সদর উপজেলার রেলস্টেশনটি বন্ধ করে দেওয়া হয়েছে। তার আগে এটি দীর্ঘদিন ধরে অযত্ন ও অবহেলায় পড়ে ছিল। ফলে সেখানে ট্রেন না থামায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই এ অঞ্চলের জনদুর্ভোগ লাঘব করতে এই রেলস্টেশনটি চালু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. মামুনুর রশীদ, যশোর।