প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামান্য ব্যতিক্রম বাদে দেশের অধিকাংশ প্ল্যাটফর্ম থেকে রেলের উচ্চতা অন্তত দুই ফুট বেশি। রেলের সিঁড়ির অবস্থা অত্যন্ত করুণ। যাত্রী, বিশেষ করে নারী শিশু ও বয়স্কদের ওঠানামা যে কী কষ্টের, তা ভুক্তভোগী ছাড়া অন্যদের বোঝা কষ্টকর। অথচ সামান্য উদ্যোগ মিলে প্ল্যাটফর্ম রেলের সমান উঁচু করা কোনো ব্যাপারই নয়।
স্টেশনে ট্রেন থামলে দেখা যায়, একই দরজা দিয়ে ওঠানামা শুরু হয়। ফলে ঠেলাঠেলির কারণে সব দরজায়ই জ্যাম লেগে থাকে। আর এ সুযোগে পকেটমার যাত্রীদের পকেট কাটে। অথচ সামান্য দায়িত্ব নিয়ে যদি রেল কর্তৃপক্ষ ওঠানামার দরজা পৃথক করে দেয়, তাতে যাত্রী দুর্ভোগ যেমন কমে, রেলেরও সুনাম বাড়ে। বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে?
আকতারুল আলম, লোহাগড়া, নড়াইল।