রেলের ভাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগের সবচেয়ে সহজ ও আরামদায়ক মাধ্যম হচ্ছে রেল যোগাযোগ। কিন্তু বাংলাদেশ সরকার কখনোই এ খাতে যথাযথ গুরুত্ব দেয়নি। ফলে রেলওয়ে সব সময়ই ক্ষতির সম্মুখীন হয়েছে। এমনকি ভাড়া বাড়িয়েও এই ক্ষতি কাটিয়ে ওঠা যাচ্ছে না।
চার বছরের মধ্যে দুবার ভাড়া বাড়ানো হয়েছে। এতে কিছু পথে অযৌক্তিক ভাড়া আদায় করা হচ্ছে। যেমন বলা যায়, জয়দেবপুর থেকে বিমানবন্দর ১৬ কিলোমিটার, কিন্তু সে পথের ভাড়া আদায় করা হচ্ছে ৪৫ টাকা। কারণ আন্তনগর ট্রেনের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪৫ টাকা।
এতে অনেক জায়গায় মানুষ ট্রেনে ভ্রমণ করা বন্ধ করে দিয়েছে। ওই একই পথ বাসে এর চেয়ে কম ভাড়ায় যাওয়া যায়। আর ঢাকার বাইরে তো যানজটও নেই।
পরিচিত এক স্টেশনমাস্টার পত্রলেখককে বলেছেন, এবার ভাড়া বাড়ানোর পর টিকিট বিক্রি অর্ধেক কমে গেছে। ফলে ভাড়া বাড়ানোর কারণে সরকারের রাজস্ব আয় বাড়ার বিপরীতে তা আরও কমবে। সে কারণে যাত্রীবাহী ট্রেনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত মোটেও ঠিক হয়নি।
সরকারের ক্ষতি আরও বিভিন্ন উপায়ে পোষানো যেত, অনেক বিশেষজ্ঞই সে পথ বাতলে দিয়েছিলেন। আশা করি, সরকার বিষয়টি ভেবে দেখবে।
গোলাম কবির, গাজীপুর।