রেহাই চায় নগরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যানজটের কারণে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে
যানজটের কারণে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে

ঢাকা মহানগর বর্তমানে ব্যস্ততম জনবহুল নগর ও বিশ্বের অন্যতম একটি মেগাসিটি। কিন্তু সবকিছু চলছে অপরিকল্পিতভাবে। বহুমুখী কারণে ঢাকা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। অনেকেই বাধ্য হয়ে এখানে বসবাস করছে। যেকোনো দেশের নগর থাকে সুন্দর, পরিপাটি ও গোছানো।
অথচ আমাদের এই শহর নানা সমস্যা-সংকটে পড়েছে। বছরজুড়ে সেবা সংস্থাগুলোর উন্নয়ন কার্যক্রম পরিবেশ ও পরিস্থিতি জটিল করে তুলেছে। নগরের বেশির ভাগ রাস্তায় উন্নয়ন ও সংস্কারের নামে খোঁড়াখুঁড়ি চলছে। ফলে মানুষ সীমাহীন যানজটের কবলে পড়ছে। সে জন্য সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। এককথায় অস্বস্তিকর ও যন্ত্রণাময় দিন কাটছে সবার।
রাজধানীর সেবা সংস্থাগুলোর মধ্যে বিটিসিএল, ওয়াসা, ডেসা, তিতাস, ডেসকো, সেতু বিভাগ ও সদ্য যুক্ত হয়েছে মেট্রোরেল প্রকল্প। তাদের কারও কাজের সঙ্গে অন্য কারও কাজের সমন্বয় নেই। তারা নিজেদের সুবিধামতো সময়ে কাজ করে থাকে। ফলে বিপদে পড়ছে নাগরিকেরা। এ সমস্যা নিরসনে নগর সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই।
সৈয়দ সাইফুল করিম, ঢাকা।