ভৌগোলিক অবস্থানের দিক থেকে মিয়ানমার বেশ গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। বঙ্গোপসাগর তীরঘেঁষা এই অঞ্চলটি বর্তমান বিশ্বের দাবার চালে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে চীনের অর্থনৈতিক ও রাজনৈতিক আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করতে আমেরিকা যেমন চাইবে সূক্ষ্ম চালে মিয়ানমারকে হাতে রাখতে, তেমনি ভূ-রাজনীতি, ভারত সাগর, চীন সাগর নিয়ন্ত্রণ করতে চীন মিয়ানমারকে সঙ্গে রাখতে চাইবে।
এখন কেউ বলছে না, মিয়ানমারের রাখাইন প্রদেশে গণতন্ত্র নেই। না-বলাটাই যুক্তিসংগত। কেননা, রাখাইন প্রদেশে তেলের খনি নেই! থাকলে বিশ্বনেতারা মধ্যপ্রাচ্যের মতো এখানেও গণতন্ত্র রপ্তানি করত। জাতিসংঘ এখন নিধিরাম সরদার। রোহিঙ্গারা অনেক দিন আগে থেকেই নির্যাতিত হয়ে আসছে, এটা নতুন ঘটনা নয়। হয়তো সম্প্রতি তাদের ওপর নির্যাতনের মাত্রাটা বেড়ে গেছে। মিয়ানমারের উগ্রবাদী বৌদ্ধ ভিক্ষু আর সেনাবাহিনী মনে করে, রোহিঙ্গারা বাঙালি, আর তারা মুসলিম।
কয়েক শ বছর আগেও এখানে মুসলিম শাসন চলেছে, মুসলমান শাসকেরা শাসন করেছে সমগ্র মিয়ানমার; যা আজকের িময়ানমার নামে পরিচিত। আলাওলের মিয়ানমারের রাজপ্রাসাদে গমন এবং পদ্মাবতী অনুবাদ থেকেও ব্যাপারটা অনুমান করা যায়। কিন্তু রোহিঙ্গাদের সঙ্গে যা করা হচ্ছে তা চরম অমানবিক। এভাবে চলতে থাকলে একসময় বিস্ফোরণ ঘটবে। আমরা চাই, জাতিসংঘসহ বিশ্বের মোড়ল দেশগুলো দ্রুত সেখানে হস্তক্ষেপ করুক।
মো. শরীফ, কুমিল্লা।