প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে এটা একটা ঐতিহ্য হয়ে গেছে যে ক্যাম্পাসে নতুন পা রাখা মাত্র তাঁদের শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত করা হবে। একজন শিক্ষার্থী যখন বিশ্ববিদ্যালয়ে আসেন, তখন পেছনে ফেলে আসেন তাঁর পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব। এই অবস্থায় এমনিতেই একজন শিক্ষার্থী একাকিত্বে ভোগেন। এরপর তাঁর সঙ্গে এমন আচরণ করা একেবারেই অমানবিক।
র্যাগিং একজন শিক্ষার্থীর মনোবল ভেঙে দেয়, যার পরিণতিতে তাঁর মৃত্যুও হতে পারে। আমরা এ ধরনের অকালমৃত্যু চাই না, যেখানে একজন শিক্ষার্থীর স্বপ্ন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় একটি পরিবারের স্বপ্নও। আসুন, র্যাগিংয়ের বিরুদ্ধে সবাই সচেতন হই। আর এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ গ্রহণ করুক—এটাই আমাদের কাম্য।
তাসলিমা আক্তার, সিলেট।