লবণের দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লবণ খাবারের তালিকার অন্যতম একটি উপাদান। এটা যেমন খাবার সুস্বাদু করতে ব্যবহার করা হয়, তেমনি চামড়া প্রক্রিয়াজাতকরণ, ফল-সবজি সংরক্ষণসহ নানাবিধ প্রয়োজনীয় কাজে ব্যবহার করা হয়।

বর্তমান বাজারে প্যাকেটজাত এক কেজি লবণের দাম ৩৮ টাকা থেকে ৪৫ টাকা পর্যন্ত, যা প্রায় আড়াই কেজি আলুর দামের সমান। খোলা লবণের দাম প্রায় ২৫ টাকা থেকে ৩২ টাকা পর্যন্ত, যদিও তার মান নিয়ে প্রশ্ন আছে।

লবণে পাথর, বালু মিশিয়ে অসাধু ব্যবসায়ীরা খোলা লবণের মানদণ্ড নষ্ট করে ফেলেছে। ফলে সাধারণ জনগণ খোলা লবণ কিনতে ভয় পায়।

লবণের এত দাম কেন হবে? কিছুদিন আগেও সংবাদপত্রে খবর এসেছে, ব্যবসায়ীরা লবণের দাম নিয়ে কারসাজি করছেন। আমরা এই অবস্থার নিরসন চাই।

শরীফ আম্বিয়া

ঢাকা।