লাগামহীন ওষুধের মূল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বে ওষুধ প্রস্তুতকারকদের মধ্যে বাংলাদেশের স্থান অনেক ওপরে। গুনে শেষ করা যায় না বাংলাদেশের ওষুধ কোম্পানির সংখ্যা। ওষুধ কোম্পানির সংখ্যা বেশি হওয়ার কারণে সরকারি তদারকি একরকম নেই বললেই চলে। ফলে যে যার মতো করে মূল্য নির্ধারণ করছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ জনগণকে।
একই জেনেরিক ওষুধের দাম এক কোম্পানি রাখে ৭ টাকা, অন্য কোম্পানি রাখে ২৫ টাকা। এক দেশে দুই নীতি চলতে পারে না। এভাবে মূল্য নির্ধারণ করার প্রবণতা থেকে বোঝা যায়, দেশে ওষুধ খাতে সরকারের নিয়ন্ত্রণ নেই। অনিয়ন্ত্রিত ওষুধ খাতকে নিয়ন্ত্রণে আনতে সরকারকে জোরালো ভূমিকা পালন করতে হবে। গুণগত ওষুধ তৈরিতেও সরকারের তদারকি আরও বাড়াতে হবে। বিষয়টি বিবেচনার জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
মো. আজিনুর রহমান, নীলফামারী।