লোকাল বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজকের দিনে সারা দেশের একটি অতিপরিচিত ও অতি প্রয়োজনীয় যানবাহন লোকাল বাস। কেউ কেউ এটাকে মুড়ির টিন আবার কেউ এটাকে ভাঙা টিন বলেও মজা করে থাকেন। যে যা–ই বলুক, এর উপকার ও অপকার (নিয়ম না মেনে চালানোর জন্য) দুটাই ভোগ করতে হয় সাধারণ যাত্রীদের।
বাসে ঠেলাঠেলি করে ওঠা, সিটের অভাবে দাঁড়িয়ে ভ্রমণ করা, ধূমপান, যাত্রীদের কারও কারও ঝগড়ায় লিপ্ত হওয়া আবার হকার বিড়ম্বনা—এসবই সহ্য করতে হয়। বাসগুলো যত্রতত্র যাত্রী ওঠানো–নামানোয় সৃষ্টি হচ্ছে তীব্র যানজট, সঙ্গে শব্দদূষণ তো আছেই। এর মাঝে আবার অনেকেই ভাড়া নিয়ে হেলপারের সঙ্গে ঝগড়া করেন, ভুল করে ভাড়া দুবার চাইলে দুর্ব্যবহার করেন, অতিরিক্ত যাত্রী যেন না উঠতে পারে সে জন্য দরজায় দাঁড়িয়ে বাধা দেন। আবার হেলপারও অনেক সময় বেশি ভাড়া দাবি করে, এ নিয়ে চলে বচসা। এসব নিয়েই চলছে আমাদের লোকাল বাস। এই বাসে চলাচল করেই আমরা জীবনীশক্তি ক্ষয় করছি।
কথা হচ্ছে গ্রামাঞ্চলের এই বাসসেবা কি চিরকাল একই থাকবে। এই সেবার কি মানোন্নয়ন হবে না?
মো. শাহজালাল, নরসিংদী।