লোডশেডিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের নিত্যপ্রয়োজনীয় চাহিদার মধ্যে অন্যতম একটি হলো বিদ্যুৎ। বিদ্যুৎ কাজে লাগিয়ে শিল্পকারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠান চলে। প্রযুক্তির এই যুগে বিদ্যুতের ব্যবহার অপরিসীম। বিদ্যুৎবিহীন জনজীবন একেবারেই অচল। গ্রামেও বিদ্যুতের চাহিদা বাড়ছে।
কিন্তু বিদ্যুতের উৎপাদন বাড়লেও গ্রামে লোডশেডিং কমছে না। একে তো গরমের দিন, তার ওপরে বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে অসুস্থ হয়ে পড়ছে শিশু ও বৃদ্ধরা। পল্লী বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং গুরুতর আকার ধারণ করেছে। গ্রামাঞ্চলে বিদ্যুৎ গেলে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও বিদ্যুতের দেখা মেলে না। এতে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। কখনো কখনো মনে হয় গ্রামে যারা থাকে তারা মানুষ নয়।
মো. আবু তাহের মিয়া
রংপুর।