শব্দদূষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজকাল মানুষ বিনা প্রয়োজনে হর্ন ও মাইক বাজিয়ে শব্দদূষণ করে চলছে। এ ছাড়া কলকারখানার বড় বড় যন্ত্রপাতির ব্যবহারও শব্দদূষণের অন্যতম কারণ। এর ফলে মানুষের শ্রবণশক্তি কমে যায়, ঘুমে ব্যাঘাত, কর্মক্ষমতা হ্রাসসহ বিভিন্ন সমস্যা হয়ে থাকে। রক্তচাপ বেড়ে যায়। তাই এসব সমস্যার হাত থেকে রক্ষা পেতে শব্দদূষণ রোধ করা প্রয়োজন। এ জন্য প্রথমে দেশের সরকারকে এগিয়ে আসতে হবে। কেননা, ২০০৬ সালে পাস হওয়া শব্দদূষণ আইন সরকার যদি বাস্তবে রূপ দিতে পারে, তাহলে এটি রোধ করা সম্ভব হবে। আর আমরা একটু সচেতন হলেই শব্দদূষণ চিরতরে বন্ধ হবে।
মো. মানিক উল্লাহ, সিরাজগঞ্জ।