শব্দদূষণ রোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শব্দদূষণে মানুষের স্বাভাবিক কাজকর্মে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এটা একটি অপরাধ হওয়া সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা ও জনসাধারণের অসচেতনতার কারণে আমরা প্রতিনিয়ত শব্দদূষণের কবলে পড়ছি। নানা অনুষ্ঠানেই আমরা উচ্চ শব্দে মাইক বাজাই। অথচ ভেবে দেখি না, এতে আমাদের আশপাশের মানুষের সমস্যা হচ্ছে কি না। আমরা চিন্তা করি না, পাশের বাড়ির কারও পরীক্ষা হচ্ছে কি না, সেখানে অসুস্থ মানুষ আছে কি না।
যারা এসব অনুষ্ঠান আয়োজন করেন, আপনারা এমনভাবে শব্দ ব্যবস্থাপনা করুন, যাতে অনুষ্ঠানের শব্দ শুধু অনুষ্ঠানস্থলেই সীমাবদ্ধ থাকে, তার বাইরে না যায়। তা ছাড়া, রাস্তায় কারণে-অকারণে উচ্চ শব্দে হর্ন না বাজালে যেন আমাদের গাড়িচালকদের পেটের ভাত হজম হয় না। গাড়িচালকেরাও বিবেচনা বোধের পরিচয় দেবেন, সেটাও আমরা আশা করি।
কথা হচ্ছে, শব্দদূষণের কারণে আমাদের নানা রোগ হয়। তাই এ ব্যাপাের আমাদের সবারই সচেতন হওয়া জরুরি।
মো. জাহাঙ্গীর হোসেন, কুমিল্লা।