শব্দদূষণের অবসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যান্ত্রিক সভ্যতা বিকাশের ফলে সৃষ্ট সমস্যাগুলোর একটি হচ্ছে শব্দদূষণ। পঞ্চ ইন্দ্রিয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ কান দিয়ে আমরা শব্দ শুনি। আমরা জানি, যেকোনো ধরনের শব্দের ক্ষেত্রে কান অত্যন্ত সংবেদী। মানুষ সাধারণত ২০ থেকে ২০ হাজার ডেসিবেল আওতার শব্দ শুনতে পায়। আর ক্ষেত্রভেদে এ তরঙ্গের উচ্চতার কারণেই শব্দদূষণ হয়। শব্দদূষণ হচ্ছে প্রাণীর স্বাভাবিক শ্রুতিসীমার বাইরে উৎপন্ন কোনো শব্দ, যার মাধ্যমে প্রাণীর শ্রবণশক্তিতে সমস্যা হতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, ৬০ ডেসিবেলের শব্দ মানুষের সাময়িক বধিরতা তৈরি করতে পারে। ১০০ ডেসিবেল মাত্রার শব্দের মধ্যে ৩০ মিনিট থাকলে পুরোপুরি বধির হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। সেখানে বাংলাদেশের বড় শহরগুলোয় গড় শব্দের মাত্রা ৬০ থেকে ৮০ ডেসিবেল। মাইকের শব্দ গড়ে ৯০ থেকে ১০০ ডেসিবেল পর্যন্ত হয়ে থাকে। যানবাহনের ভেঁপু থেকে সৃষ্ট শব্দ ৯৫ ডেসিবেল হয়ে থাকে। হিসাব করলে দেখা যাবে, বাংলাদেশের প্রায় প্রতিটি ক্ষেত্রে শব্দদূষণের মাত্রা ডব্লিউএইচও কর্তৃক স্বীকৃত সীমার চেয়ে বেশি, যা মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।
মাত্রাতিরিক্ত শব্দ মানুষের মেজাজ খিটখিটে করে তোলে, মাথাব্যথা, পেপটিক আলসার থেকে শুরু করে রক্তচাপ বাড়িয়ে দেয়।
তা ছাড়া, শব্দদূষণের ফলে ফুসফুস আক্রান্ত হয়, গভীর নিদ্রা ব্যাহত হয়, সর্বোপরি শিশুর অমনোযোগী মনোভাব সৃষ্টি করে। তাই সভ্যতার এই কুপ্রভাব থেকে আমাদের মুক্ত হতে হবে।
মো. রহমত উল্লাহ, শিক্ষার্থী
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।