শহর-নগর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতিরঝিল সত্যিই নয়নাভিরাম হয়ে উঠছে। একদিকে যাতায়াতের জন্য বাস, ওয়াটার ট্যাক্সি চালু হয়েছে, অন্যদিকে রেস্তোরঁা, ফোয়ারা ও অ্যাম্ফিথিয়েটার গড়ে উঠেছে। ফলে মানুষ এখন সেখানে শুধু পানি দেখতে ও হাওয়া খেতেই যায় না, চাইলে তারা হালকা কিছু খেতেও পারে। বিশেষ করে ওয়াটার ট্যাক্সি চালু হওয়ার পর এর আকর্ষণ অনেক গুণ বেড়ে গেছে। মানুষ যেমন যাতায়াতের জন্য এটি ব্যবহার করছে, তেমনি অনেকে বিনোদনের জন্যও এটি ব্যবহার করছে। এই ট্যাক্সিতে চড়ে মানুষ খুব সহজেই বাড্ডা ও গুলশান থেকে এফডিসি পর্য¯ন্ত আসতে পারছে। অর্থাৎ যোগাযোগ অনেক সহজ হয়েছে। 

হাতিরঝিলকে এখন ছোট শহর হিসেবে আখ্যা দেওয়া যায়, শহরের মধ্যে ছোট্ট একটি শহর। আমরা চাই, আমাদের পুরো শহরটি হাতিরঝিলের মতো হোক। ইতিমধ্যে ঢাকার দুই মেয়র বেশ কিছু উদ্যোগ নিয়েছেন। রাস্তা ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করার আপ্রাণ চেষ্টা করছেন তাঁরা। তবে তাঁদের হাত–পা বঁাধা। এ জন্য দরকার শক্তিশালী নগর সরকার, যার হাতে নগরের সব ÿক্ষমতাই থাকবে। গণতান্ত্রিক রূপা¯ন্তরের জন্যও এটি জরুরি। আশা করি, আমরা শিগগিরই সে দিকে এগোব। 

এডওয়ার্ড গৌতম, ঢাকা।