শহরে দুর্গন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের ছুটিতে বিনোদনের ছোঁয়া পেতে গাজীপুর ও রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে ঘুরতে গিয়ে দুঃখজনক অভিজ্ঞতার মুখোমুখি হলাম। এসব স্থান ঘুরে যতটা না পেয়েছি আনন্দ, তার চেয়ে বেশি পেয়েছি দুর্গন্ধ। কেননা, গাজীপুর ও রাজধানী ঢাকার বিভিন্ন রাস্তার পাশে রয়েছে অসংখ্য ময়লা-আবর্জনার স্তূপ। আর এসব স্তূপ থেকে প্রতিনিয়ত যে দুর্গন্ধ ছড়ায়, তাতে মানুষের জীবন বিষাদময় হয়ে উঠেছে।

এর ফলে অনেকে মারাত্মক রোগে আক্রান্ত হচ্ছে। আবার কারও মৃত্যুর প্রধান কারণ এটি। তাই গাজীপুর ও রাজধানী ঢাকাবাসীর জন্য স্বাভাবিক জীবন নিশ্চিত করতে এসব ময়লা-আবর্জনা সরিয়ে ফেলা প্রয়োজন। এ জন্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তা ছাড়া মানুষ যাতে যেখানে-সেখানে ময়লা আবর্জনা না ফেলে, সে জন্য প্রচার-প্রচারণা বাড়াতে হবে।

আশা করি, রাস্তার পাশে থাকা ময়লা-আবর্জনা সরিয়ে ফেলার মাধ্যমে গাজীপুর ও রাজধানী ঢাকা পরিষ্কার পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে উঠবে। রাজধানী শহরের এ হাল হলে বিদেশি নাগরিকেরা দেশ সম্পর্কে কী ধারণা লাভ করবে।

মো. মানিক উল্লাহ

সিরাজগঞ্জ।