শহীদের মর্যাদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এক সাগর রক্তের বিনিময়ে/ বাংলার স্বাধীনতা আনলে যাঁরা/ আমরা তোমাদের ভুলব না’ দেশাত্মবোধক এই সংগীত প্রায়ই আমার মনে পড়ে এবং শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে।
কিন্তু সত্যিই কি আমরা তাঁদের মনে রেখেছি, তাঁদের সর্বোচ্চ ত্যাগের মূল্য দিতে পেরেছি? শুধু স্বাধীনতা ও বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে আমাদের দায়িত্ব পালন করছি। সত্যিকারের মর্যাদা দেওয়া হতো যদি সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে যে দেশ তাঁরা আমাদের উপহার দিয়েছেন, তার উপযুক্ত রক্ষণাবেক্ষণ হতো।
দেশে এখন খুন, ডাকাতি, অপহরণ, ধর্ষণ নিত্যনৈমিত্তিক ঘটনা। মানুষের জীবনের নিরাপত্তা নেই। কোথাও জবাবদিহি না থাকার কারণে সম্প্রতি অপরাধের মাত্রা ছাড়িয়ে গেছে। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যারহস্য চার বছরেও উদ্ঘাটিত হয়নি, সোহাগী জাহান তনু হত্যার তদন্তও অন্ধকারে ঘুরপাক খাচ্ছে। এ অবস্থার অবসান হওয়া প্রয়োজন।
নূরজাহান
চট্টগ্রাম।