প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যানজট, জলাবদ্ধতা, রিকশা-ভ্যানের দৌরাত্ম্যে অবিলম্বে ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিলের শাপলা চত্বরের আকার বা পরিধি আরও ছোট করার প্রয়োজন দেখা দিয়েছে। বিভিন্ন ব্যাংকের স্টাফ বাস, বিআরটিসি বাসসহ অন্য প্রাইভেট বাসগুলো শাপলা চত্বর দিয়ে ঘুরতে গেলে ব্যাপক যানজটের মধ্যে পড়তে হয়। এতে করে জনদুর্ভোগ বাড়ে। মতিঝিলের শাপলা চত্বর এলাকায় অহরহ যানজট লেগেই থাকে। চার রাস্তার মোড়ে এই যানজট সবার জন্য কষ্টকর ও বিরক্তিকর।
শাপলা চত্বরের আকার আরও ১০–১৫ ফুট ছোট করা যেতে পারে। এতে শাপলার ক্ষতি হবে না। বরং ওই এলাকা যানজটমুক্ত করা সহজ হবে। প্রথমত, রাস্তাটি প্রশস্ত হবে; তাতে করে যানবাহন, পথচারী ও এলাকার ব্যাংক কর্মীদের যাতায়াতের অনেক সুবিধা হবে। ব্যাংকগুলোর নিরাপত্তাও বাড়বে। আশা করি, সিটি করপোরেশন বিষয়টি ভেবে দেখবে।
মাহবুব উদ্দিন চৌধুরী, ঢাকা।