শিক্ষক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি ২০১১ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকপুলের একজন শিক্ষক। ওই নিয়োগে ছেলেদের ন্যূনতম যোগ্যতা ছিল স্নাতক পাস। নিয়োগের যাবতীয় কার্যাবলি অন্য সাধারণ নিয়োগের নিয়মে হয়। কিন্তু দুর্ভাগ্য যে আমাদের রাখা হয় শিক্ষকপুলে। কথা ছিল, তাঁদের সঙ্গে আমাদের নিয়োগ হবে, কিন্তু দীর্ঘ তিন বছর পর ২০১৪ সালের শেষদিকে আমরা নিয়োগ পাই। 
নিয়োগপত্রে কিছু শর্ত দেওয়া হয়, তার মধ্যে প্রথম ছিল ছয় মাসের জন্য চুক্তিভিত্তিক এবং মাসে ছয় হাজার টাকা মাত্র। যেখানে সরকার শিক্ষক নিয়োগ কমিশন গঠন করছে, সেখানে কেন এমন নিয়োগ-প্রক্রিয়া? বিশ্বের কোনো দেশে এমন চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ হয়?
যে প্রতিষ্ঠানে একজন দপ্তরির বেতন আট হাজার ৫০০ টাকা, ওই প্রতিষ্ঠানের একজন শিক্ষকের বেতন মাত্র ‘ছয় হাজার’ টাকা! যেখানে একজন দিনমজুরের দৈনিক মজুরি ৩০০ টাকা, সেখানে একজন শিক্ষকের মজুরি ২০০ টাকা! একজন শিক্ষককে সকাল নয়টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত কর্তব্যরত থাকতে হয়।
আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এই বৈষম্য না রাখতে।
মিজান উদ্দিন, রংপুর।