প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৪ সাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে ডিগ্রি পর্যায়ে ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ নামক বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে। এটি নিঃসন্দেহে একটি মহৎ ও প্রশংসনীয় উদ্যোগ। বাঙালি জাতির সংক্ষিপ্ত ও সুনির্দিষ্ট ইতিহাস জানতে বিষয়টি বিশেষভাবে সহায়ক। কিন্তু বিষয়টির পাঠদানের কোনো আলাদা শিক্ষক নেই। ফলে যাকে–তাকে দিয়ে যেনতেনভাবে বিষয়টি পড়ানো হচ্ছে। এমনকি স্বাধীনতাবিরোধী মনোভাবাপন্ন শিক্ষকের দ্বারাও পাঠদান করানো হচ্ছে। এতে হিতে বিপরীত হচ্ছে। এমনিতে ডিগ্রি পর্যায়ের কোর্স বৃদ্ধির ফলে শিক্ষক-সংকট চলেছে। এর ওপর আবার বিষয়টি পড়াতে গিয়ে শিক্ষকেরা বিরক্ত হচ্ছেন। তাই বিষয়টির জন্য আলাদা শিক্ষক নিয়োগ দেওয়ার অনুরোধ করছি।
মো. শাহজালাল, রংপুর।