শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের যে নতুন নিয়ম চালু করতে যাচ্ছে, তা খুবই বাস্তবসম্মত। শিক্ষক নিয়োগের যে পদ্ধতি বর্তমানে চালু আছে তা অচল, কেননা এর বিরুদ্ধে প্রায় সর্বত্র স্বজনপ্রীতির অভিযোগ পাওয়া যায়। অনেক সময় কমিটি বাধ্য হয়ে অনিয়ম করে। তাই নতুন পদ্ধতিতে অনেক কমিটি কিছুটা স্বস্তি পাবে।
এতে সংসদ সদস্যরা কেন নাখোশ হয়েছেন, তা বোঝা মুশকিল। নতুন নিয়মে তাঁদের এলাকার স্কুলগুলোতে যোগ্য ও মেধাবী শিক্ষক নিয়োগ হবে, পড়াশোনাও মানসম্মত হবে। তাই তাঁদের খুশি হওয়ার কথা। যাঁরা স্কুল প্রতিষ্ঠা করেন, তাঁরা যদি শিক্ষক নিয়োগ দেন, তাতে যোগ্য শিক্ষক নিয়োগের সুযোগ কম থাকে, কেননা আত্মীয়স্বজনের অনুরোধ রক্ষা করতে হয়। আইনপ্রণেতাদের কাজ আইন তৈরি করা এবং আইন অনুযায়ী কমিটি কাজ করে কি না, তা তদারকি করা। নিয়োগ-প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে সমালোচনার পাত্র হওয়ার দরকার কী?
ম. ইসলাম
হাজারীবাগ, ঢাকা।