শিক্ষক সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট জেলার অন্তর্গত পাঁচবিবি এল বি পাইলট সরকারি উচ্চবিদ্যালয় ও এন এম সরকারি বালিকা উচ্চবিদ্যালয় দুটিতে শিক্ষার্থী প্রায় ১ হাজার ৫০০ জন। বিদ্যালয় দুটিতে সহকারী শিক্ষকের অধিকাংশ পদ খালি থাকায় নিয়মিত ক্লাস হয় না বললেই চলে। এর ফলে ২০১৭ সালের এসএসসি পরীক্ষার ফলাফল সন্তোষজনক হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন, অবিলম্বে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করে পাঁচবিবির সরকারি বিদ্যালয় দুটিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা হোক।

মুশফিকুর রহমান, তৌফিক আহমদ, রিফা রুবাইয়াত

পাঁচবিবি, জয়পুরহাট।