শিক্ষকতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বপ্ন ছিল কলেজশিক্ষক হব। প্রভাষক নিবন্ধন পাস করেছি অনেক আগেই, নম্বরও পেয়েছি অনেক। তিনটি কলেজে পরীক্ষা দিয়েছি। কিন্তু আমার চাকরি হয়নি।
বছর তিনেক আগে হয়ে গেলাম প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক, সরকারি চাকরি। কিন্তু না, এরই মধ্যে হঠাৎ স্বপ্ন পূরণের সুযোগ এসে গেল। এনটিআরসিএ অনলাইনে আবেদন করতে বিজ্ঞাপন প্রকাশ করল। আবেদনে মেধার ভিত্তিতে আমাকে একটি কলেজে মনোনয়ন দেওয়া হলো। ছেড়ে দিলাম সরকারি চাকরি।
২০১৬ সালের নভেম্বরের প্রথম তারিখেই যোগদান করি কলেজে। চাকরির বয়স হয়ে গেল চার মাস। কিন্তু এখনো এমপিও (মান্থলি পেমেন্ট অর্ডার) পাইনি।
কারও পেছনে না ছুটে বা ঘুষ না দিয়েই চাকরি হয়েছে, তার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। এই মুহূর্তে একটাই দাবি বা একটাই অনুরোধ। আর সেটা হলো, যঁাদের নিয়োগ এনটিআরসিএর মাধ্যমে হয়েছে, তঁাদের সরকারি বেতন নিয়োগের মাস থেকেই কার্যকর করা হোক।
যাঁদের চাকরির বয়স ইতিমধ্যে তিন-চার মাস হয়ে গেছে, তাঁদের বকেয়া বেতন দেওয়া হোক। বকেয়া পেলে আমাদের মনঃকষ্ট দূর হবে, সরকার পাবে উচ্ছ্বসিত প্রশংসা।
আলমগীর হোসেন
ঢাকা।