গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ইতিমধ্যে প্রাথমিক িশক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করার িসদ্ধান্ত নিয়েছে। গত ২৩ নভেম্বর িশক্ষা মন্ত্রণালয় একটি পরিপত্র জারি করছে। সেখানে বলা হয়েছে, ইতিমধ্যে সারা দেশের নন–এমপিও মাধ্যমিক িবদ্যালয়গুলোকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা হয়েছে। সেই আলোকে দীর্ঘদিন িশক্ষক-কর্মচারীরাবেতন-ভাতার দাবিতে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন।
দাবি আদায়ের জন্য যখন নানা কর্মসূচি চলছিল, তখন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংবাদ সম্মেলন করে জানায়, িশক্ষা মন্ত্রণালয় এখনো ষষ্ঠ-অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে দায়িত্ব বুঝিয়ে দেয়নি। সেই কারণে বাংলাদেশে নন–এমপিও নিম্নমাধ্যমিক শিক্ষক–কর্মচারীরা সংবাদ সম্মেলন করে দ্রুত এই হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করার অনুরোধ জানিয়েছেন।
নন-এমপিও নিম্নমাধ্যমিক শিক্ষকদের অনেকেই ১৫–১৬ বছর ধরে বিনা বেতনে চাকরি করছেন। তাঁদের এই মানবেতর পরিস্থিতির অবসান হোক, সেটাই আমাদের কাম্য।
আশা করি, এ কথা বলার অপেক্ষা রাখে না যে, তঁারা ঠিকমতো বেতন–ভাতা না পেলে আর যাই হোক তঁাদের পক্ষে ভালোভাবে পড়ানো সম্ভব নয়। আর শিক্ষার গোড়াটা দুর্বল হয়ে গেলে রাষ্ট্রও দুর্বল হবে।
মো. ইদ্রিস, গাইবান্ধা।