শিক্ষকদের পদোন্নতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাই জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড ছাড়া আমরা দাঁড়াতে পারি না। জ্ঞান হওয়ার পর থেকে এই শব্দটি শুনতে শুনতে তা যেন আমাদের রক্তে-মাংসে মিশে গেছে। আর এই মেরুদণ্ড তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করে প্রাথমিক বিদ্যালয়। বলা যায়, একটি জাতিকে দাঁড়াতে সাহায্য করে প্রাথমিক বিদ্যালয়।
আগে এসএসসি, এইচএসসি পাস করা চাকরিপ্রার্থীরাই এই পেশায় যোগ দিতেন। দিনবদলের সঙ্গে সঙ্গে এই পেশায় অনার্স, মাস্টার্স, ডিগ্রি পাস করা মানুষেরা যোগ দিচ্ছেন। এতে করে একদিকে যেমন শিক্ষার মান উন্নত হচ্ছে, অন্যদিকে শিক্ষার্থীরাও উপকৃত হচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, এই মহান পেশায় যাঁরা একটি জীবন পার করে দেন, কর্মক্ষেত্রে তাঁদের ভালো পদোন্নতির ব্যবস্থা নেই। একজন প্রাথমিক শিক্ষক তাঁর ২৫ থেকে ৩০ বছরের কর্মজীবনে একটি মাত্র পদোন্নতি পান: সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক। ২০০৯ সাল থেকে ওই পদোন্নতিও বন্ধ রয়েছে। অথচ দেশের প্রতিটি উপজেলায় গড়ে ২০-২৫টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ খালি রয়েছে।
যোগ্যতার ভিত্তিতে সহকারী শিক্ষকদের পদোন্নতি দিয়ে প্রধান শিক্ষকের শূন্য পদগুলো পূরণ করা হোক।
মো. রফিক ও ঝুমুর খান, লৌহজং।