বিশ্বব্যাপী জ্ঞানবিস্তারের জন্য বিশ্ববিদ্যালয়ের বিকল্প যেমন নেই, তেমনি এর জন্য শিক্ষকের বিকল্প নেই। জ্ঞান তৈরি করার জন্য শিক্ষকের প্রয়োজন আছে।। উচ্চশিক্ষায় প্রতি ১৬ জন ছাত্রের বিপরীতে থাকবে একজন শিক্ষক । কিন্তু উত্তরবঙ্গের রংপুর বিশ্ববিদ্যালয় পরবর্তীকালে যেটা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় হয়েছে, সেখানে ৭০-৮০ জন ছাত্রের বিপরীতে একজন শিক্ষক আছেন।
শিক্ষকের অপর্যাপ্ততার কারণে আমাদের নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। একজন শিক্ষকের পক্ষে অনেক দায়িত্ব পালন করতে হচ্ছে। ফলে শ্রেণিকক্ষে শিক্ষকের আসতে দেরি হয়, ছাত্রছাত্রীদের বসে থাকতে হয়। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগেরই আজ এই অবস্থা। অনেক বিভাগে শিক্ষকের অভাবের কারণে সেশনজট সৃষ্টি হয়েছে, শিক্ষার্থীদের শিক্ষাজীবনে বিষণ্নতা নেমে এসেছে। উপাচার্য এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিচ্ছেন না, এতে সবাই ক্ষুব্ধ হয়ে উঠেছে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও সরকারের শিক্ষা মন্ত্রণালয় পর্যাপ্তসংখ্যক শিক্ষক নিয়োগ দিয়ে আমাদের শিক্ষাজীবন সহজ করবে, এই আশাই করি।
শহিদুল ইসলাম
শিক্ষার্থী, রোকেয়া বিশ্ববিদ্যালয়।