শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা এ কোন রাষ্ট্রে বাস করছি, যেখানে শিক্ষকদের দাবি আদায়ের জন্য রাস্তায় আন্দোলন করতে হয়।
কয়েক বছর আগে আমরা দেখেছি, প্রাথমিক শিক্ষকেরা ঢাকার রাজপথে দাবি-দাওয়া আদায়ে আন্দোলন করতে এলে পুলিশ তাদের চোখে–মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে দিয়েছিল। সে ঘটনা আমাদের লজ্জিত করলেও রাষ্ট্রের কর্তাব্যক্তিদের মধ্যে বিকল্প চিন্তার উদ্রেক করেছে বলে মনে হয় না। ফলে আবারও দেশের সকল পর্যায়ের শিক্ষকদের আন্দোলনে নামতে হয়েছে।
অতি মাত্রায় আমলাদের ওপর নির্ভরশীল হওয়াটা সরকারের জন্য ভালো নয়। দেশের নাগরিকেরা মনে করে, সরকারের রাজনৈতিক সদিচ্ছা থাকলেও আমলাদের কারণে সরকার শিক্ষকদের এসব দাবি-দাওয়া পূরণ করতে পারছে না। কিন্তু কথা হচ্ছে, শিক্ষা খাতকে অবহেলিত রেখে একটি দেশ বা রাষ্ট্র বেশি দূর এগিয়ে যেতে পারে না।
এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা কোন পথে যাব। আমলা তোষণ করব, নাকি শক্তিশালী শিক্ষাব্যবস্থা গড়ে তুলব। আর শিক্ষা ব্যবস্থা শক্তিশালী করার প্রথম ধাপ হচ্ছে শিক্ষকদের উপযুক্ত মর্যাদা ও বেতন দেওয়া।
এডওয়ার্ড গৌতম
ঢাকা।