শিক্ষা খাতে নজর দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উন্নত বিশ্বে প্রাথমিক শিক্ষায় অনেক বেশি বিনিয়োগ করা হয়
উন্নত বিশ্বে প্রাথমিক শিক্ষায় অনেক বেশি বিনিয়োগ করা হয়

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে অন্তর্ভুক্তিমূলক মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। কিন্তু এ দেশের সরকারের কাছে শিক্ষা খাত দিন দিন গুরুত্ব হারাচ্ছে। টাকার অঙ্কে শিক্ষা খাতে বাজেট বরাদ্দ বাড়লেও শতকরা হারে এ খাতে বরাদ্দ কমছে। ভিয়েতনামে যেখানে জিডিপির ৬ শতাংশ, ভারতে ৩ দশমিক ৩ শতাংশ শিক্ষা খাতে ব্যয় করা হয়, সেখানে বাংলাদেশে মাত্র ২ দশমিক ২ শতাংশ শিক্ষা খাতে ব্যয় করা হয়।
আমেরিকার এনসিএসএলের একটি জরিপে দেখা গেছে, শিক্ষা খাতে ১ ডলার বিনিয়োগ করলে অর্থনীতিতে ৮ ডলার যোগ হয়। আমরা সম্প্রতি নিম্ন-মধ্যম আয়ের দেশ হয়েছি, সেখান থেকে উত্তরণ ঘটাতে হলে আমাদের মানবসম্পদ উন্নয়নে নজর দিতে হবে। আর সেটা করতে হলে শিক্ষা খাতে বাজেট বরাদ্দ বাড়ানোর বিকল্প নেই।
পৃথিবীর সব উন্নত দেশ শিক্ষা খাতে ব্যাপক বরাদ্দ দিয়ে থাকে, অন্তত প্রাথমিক শিক্ষায় তারা অনেক বিনিয়োগ করে। তাই শিক্ষা খাতে সরকারের বরাদ্দ বাড়াতে হবে। শিক্ষকদের মর্যাদা নিশ্চিত করতে হবে।
মো. মোস্তাইন ইমতিয়াজ
ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।