শিক্ষা বোর্ডের খেয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০১৪ সালের ফল প্রকাশিত হয়েছে গত বছরের আগস্ট মাসে। পরীক্ষক ও প্রধান পরীক্ষকেরা উত্তরপত্র মূল্যায়ন করে নম্বরের ওএমআর জমা দিয়েছেন গত বছরের জুলাইয়ে।
এক বছরের বেশি সময় পার হয়ে গেলেও কৃষি শিক্ষাসহ ছয়টি বিষয়ের পরীক্ষক ও প্রধান পরীক্ষকেরা উত্তরপত্র মূল্যায়নের পারিশ্রমিক পাননি।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে মৌখিকভাবে আবেদন করেও কাজ হয়নি। বিলম্বে পারিশ্রমিক পাওয়ার জন্য পরীক্ষক ও প্রধান পরীক্ষকেরা দায়িত্ব পালনে আগ্রহ হারাচ্ছেন। ফলে এ বছর কৃষি শিক্ষা বিষয়ের পরীক্ষকের সংখ্যা অনেক কমে গেছে।
আমাদের আর কত দিন অপেক্ষা করতে হবে?
টাঙ্গাইল।